ও পাড়ার নন্দগোসাঁই , আমাদের নন্দ খুড়ো ,
স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ।
ছিল না তার অসুখবিসুখ , ছিল সে মনের সুখে,
দেখা যেত সদাই তারে হুঁকোহাতে হাস্যমুখে ।

হঠাৎ কি তার খেয়াল হল ,
চলল সে তার হাত দেখাতে
ফিরে এলো শুকনো সরু, ঠকাঠক কাঁপছে দাঁতে !
শুধালে সে কয়না কথা, আকাশেতে রয় সে চেয়ে,
মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে ।